ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ইসি সাংবাদিক প্রশিক্ষণে এমআরডিআই-আরএফইডি চুক্তি স্বাক্ষর উদ্বোধন

ইসি সাংবাদিক প্রশিক্ষণে এমআরডিআই-আরএফইডি চুক্তি স্বাক্ষর উদ্বোধন

নিউজ ডেস্ক :  নির্বাচন কমিশনের (ইসি) বিটে নিয়োজিত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আরপিএফইডি ও মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) নির্বাচন ভবনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ইউএনডিপি অর্থায়নে ‘অ্যাডভান্সিং মিডিয়া ক্যাপাসিটি অ্যান্ড ইনফরমেশন ইন্টেগ্রিটি’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম হবে।

সোমবার (১৮ নভেম্বর) চুক্তি স্বাক্ষর করেন আরএফইডির সভাপতি কাজী এমাদউদ্দীন জেবেল এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।

চুক্তি স্বাক্ষরকালে ইসি সদস্য আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ ব্যয় নয়, একটি বিনিয়োগ। গণমাধ্যমকে অর্ধসত্য নয়—পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করতে হবে; এটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের অংশ।”

ইসি সচিব আখতার আহমেদ, তথা ইউএনডিপির টেকনিক্যাল অ্যাডভাইজার আন্দ্রেস ডেল ক্যাস্তিলো সানচেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকল্পে সাংবাদিকদের নির্বাচন কাভারেজ, তথ্য যাচাই, ডিজিটাল সেফটি ও এথিক্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তথ্যের সঠিকতা বজায় রেখে দাযিত্বশীল সংবাদদানে জোর দেওয়া হবে।

কাজী এমাদউদ্দীন জেবেল বলেন, “প্রশিক্ষণ সেতুবন্ধন—সংবাদের মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

নির্বাচনী পরিবেশে বিশ্বাসযোগ্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনা নিশ্চিত করতে উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular