ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদিনাজপুরনির্বাচন নিয়ে অধৈর্য্য হওয়া সংস্কার কার্যক্রমকে বাধার সৃষ্টি করছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

নির্বাচন নিয়ে অধৈর্য্য হওয়া সংস্কার কার্যক্রমকে বাধার সৃষ্টি করছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

দিনাজপুর প্রতিনিধি:   স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ায় অর্ন্তবর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে এবং এক ধরনের বাধার সৃষ্টি করছে।

মঙ্গলবার দিনাজপুরের কাহারোল ও খানসামা উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক সিদ্ধান্ত কী সেটা বলতে পারছি না। আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না। আমি বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছি। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিংবা অন্য কোন রাজনৈতিক সিদ্ধান্ত কী- সেটা আমি বলতে পারবো না। তবে সরকারের পক্ষ থেকে একটি টাইমলাইন দেওয়া হয়েছে যে ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা হবে। তবে এই সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের সংস্কার কার্যক্রমের ওপর। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম হবে।

উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক সরকারের কাজ করার ক্ষেত্রে অনেক সংকট থাকলেও বর্তমান সরকারের একটা সুযোগ আছে সংস্কার করার। সেটাই এই সরকার করতে চায় এবং গণঅভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করতে চায়। তিন মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের রিপোর্ট প্রকাশ করবে। সেই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমের দিকে সরকার যাবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা নির্বাচনের দিকে যাবো, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করছে।

শীতবস্ত্র বিতরণের আগে উপদেষ্টা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক আবু জাফর, উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular