ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নীলফামারীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে নীলফামারী বড় মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা দফতর আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছির সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী, মো. নুরুজ্জামান, মোতাহার হোসেন প্রমুখ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মধ্যে রয়েছে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং। উপজেলা পর্যায়ের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশ গ্রহন করেন। আগামী ২৯ এপ্রিল রংপুরে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্টিত হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular