ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডপর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক : রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। মুহুর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।

স্থানীয়রা জানায়, আগুনে বেশ কয়েকটি রিসোর্ট পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular