পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: আগামী ৫ আগস্ট রংপুরের পীরগঞ্জে এবং ৬ আগস্ট রংপুর জেলা শহরে ছাত্র জনতার বিজয় মিছিল সফল করার লক্ষ্যে শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিকালে উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি
মোস্তাফিজার রহমান সেলিম, সাংগঠনিক শাহীনুজ্জামান শাহীন, আতাউর রহমান বিটু, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ফজলার রহমান, উপজেলা যুবদলের আহ্ধসঢ়;বায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ধসঢ়;বায়ক মনোয়ার হোসেন মনু,
উপজেলা ছাত্রদলের আহ্ধসঢ়;বায়ক মোস্তাফিজার রহমান মিলু ,সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ ।



