ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসপ্রতিবন্ধীদের উন্নয়নের মূলস্রোতে আনতে নানামূখী কাজ করছে সরকার: জেলা প্রশাসক হাছিনা বেগম

প্রতিবন্ধীদের উন্নয়নের মূলস্রোতে আনতে নানামূখী কাজ করছে সরকার: জেলা প্রশাসক হাছিনা বেগম

সুমন আদিত্য, জামালপুর জেলা প্রতিনিধি:  জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় আনতে্তে এবং উন্নয়নের মূলস্রোতধারায় আনতে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। অটিস্টিক শিশুদের সৃজনশীল কাজগুলোও জনসন্মুখে উপস্থাপন করা হবে বলেন তিনি।

মঙ্গলবার জামালপুরে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে দিবসটি উপলক্ষে শহরের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বর (ফৌজদারি মোড়) থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল অন্তবর্তীমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।

মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন, আমরা আহত ও পঙ্গুত্ববরণকারী সকলের সার্বিক সহায়তা প্রদানে কাজ করছি।আমরা যখন প্রতিবন্ধীতা হ্রাস করার জন্য বহুমাত্রিক কাজ করছি তখন দেশে সড়ক দূর্ঘটনা থেকে শুরু করে হানাহানি, মারামারি করে পঙ্গুত্বের সংখ্যা বাড়ানো হচ্ছে। সম্মিলিতভাবে সকল পর্যায়ের দূর্ঘটনা রোধ করতেই হবে।

আলোচনা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়ার সঞ্চালনায় করেন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাব্বির আহম্মেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইলিয়াস মল্লিক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সুইড প্রতিবন্ধী সেবা সুরক্ষা কেন্দ্রের নির্বাহী সম্পাদক অজয় পাল, সূর্য তরুন সেবা সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular