ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডপ্রথমবারের মতো মানবদেহে গবাদিপশুর ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত

প্রথমবারের মতো মানবদেহে গবাদিপশুর ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত

বিশ্বে প্রথমবারের মতো মানুষের শরীরে গবাদিপশুর রোগ হিসেবে পরিচিত শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি চলতি অক্টোবরের শুরুর দিকে ফ্রান্সের লিয়োনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফ্রান্সের স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি আগে থেকেই অন্য একটি জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং তার শরীরে আরও কিছু শারীরিক সমস্যা ছিল। এ ঘটনায় সাধারণ মানুষের জন্য নতুন কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়নি বলেও জানিয়েছে তারা।

প্রাথমিক তদন্তে ফরাসি স্বাস্থ্য কর্মকর্তারা ধারণা করছেন, একধরনের ক্ষুদ্র মাছি বা মিডজেসের কামড়ে ওই ব্যক্তি শামোন্ডা ভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন। চলতি বছরের গ্রীষ্মের শুরুতে ফ্রান্সের ওই অঞ্চলের কয়েকটি খামারে প্রথমবারের মতো ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়। এরপর তা বিভিন্ন প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ে।

মৃত্যুর আগে ওই ব্যক্তির শরীরে স্নায়বিক জটিলতাও দেখা দিয়েছিল। ভাইরাসটির সংক্রমণের সঙ্গে এ জটিলতার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দীর্ঘদিন ধরে আফ্রিকা ও এশিয়ায় গবাদিপশুর মধ্যে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ দেখা গেলেও মানুষের শরীরে এর উপস্থিতি শনাক্ত হওয়ার ঘটনা এবারই প্রথম। ভাইরাসটি আর্থ্রোপডবাহিত অর্থোবুনিয়াভাইরাস গোত্রের অন্তর্ভুক্ত। সাধারণত আক্রান্ত ক্ষুদ্র মাছি বা পোকার কামড়ের মাধ্যমে এটি গরু, ভেড়া, ছাগল, ঘোড়া ও আলপাকার মতো প্রাণীর শরীরে ছড়ায়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular