ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক হাফিজুল্লাহ খান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক হাফিজুল্লাহ খান

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়নের পাশাপাশি তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, পৃথক এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান মহাপরিচালক ড. আহমেদ উল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। ফলে তার স্থলাভিষিক্ত হচ্ছেন হাফিজুল্লাহ খান।

একই সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশে প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। যুগ্মসচিব মো. হুসাইন শওকতকে খুলনা আঞ্চলিক কারিগরি শিক্ষা দপ্তরের পরিচালক পদ থেকে সরিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উপ-রেজিস্ট্রার জেনারেল করা হয়েছে। এ জন্য তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মুহাম্মদ আশরাফ হোসেনকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য পদে বদলি করা হয়েছে। নতুন দায়িত্বের জন্য তার চাকরি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।-

প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে নতুন নিয়োগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তন এলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular