ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাশিশুদের স্বপ্নে উঠবে মেসি-রোনালদো-এমবাপ্পের বাংলাদেশ

শিশুদের স্বপ্নে উঠবে মেসি-রোনালদো-এমবাপ্পের বাংলাদেশ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ; পড়াশোনা, সংস্কৃতি ও খেলাধুলায় সমান দক্ষতা গড়ে তুলতে পারলেই একটি শক্তিশালী দেশ গড়া সম্ভব।

শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের অঙ্গীকার ছিল শিশুদের জন্য খেলাধুলার সুযোগ আরও বিস্তৃত করা। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ সব খেলায় বাংলাদেশকে পরিচিত করতে চায় সরকার। তাঁর ভাষায়, যে শিশু গান করতে চায়, ছবি আঁকতে চায় বা কোরআন তেলাওয়াত করতে চায়, তাদের জন্যও সুযোগ তৈরি করা হবে। আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিকে ‘প্রাইম মিনিস্টার’স কাপ’ চালুর ঘোষণাও দেন তিনি।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে প্রমিলা ফুটবলারদের খেলা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। পরে চ্যাম্পিয়ন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী গত ৬ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয়।-

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে তোমরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর। তাঁর মতে, সঠিক পরিচর্যা পেলে এদেশেই গড়ে উঠবে নতুন মেসি, রোনালদো ও এমবাপ্পেরা—যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular