ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামপ্রফেসর ড. শাহিদা রফিকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রফেসর ড. শাহিদা রফিকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আইএসটি’র (ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সাবেক ডীন এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী প্রফেসর ড. শাহিদা রফিকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আইএসটি অডিটোরিয়ামে তাঁর পরিবারের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পুত্র ড. মাশরুর রফিক মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ড. শাহানুর রফিক মিয়া, সালে মুহম্মদ রফিক, ফরিদা নাসরিন, এস এ তাহের মুন্সী, মোখলেসুর রহমান আবিরসহ মরহুমার পরিবারের সদস্যরা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা ও গবেষণা জগতের বিশিষ্টজন এবং শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানে ড. মাশরুর রফিক মিয়া বলেন, “আমাদের মা শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না, তিনি ছিলেন আমাদের পরিবারের শক্তি ও অনুপ্রেরণা। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও নিষ্ঠা আমাদের পথচলার জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। আমরা তার স্মৃতি বাঁচিয়ে রাখতে চাই এবং তাঁর আদর্শ অনুসরণ করে সমাজের কল্যাণে কাজ করতে চাই।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular