ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনপ্রয়াত হলেন বলিউড অভিনেতা নানা পাটেকর

প্রয়াত হলেন বলিউড অভিনেতা নানা পাটেকর

সুমন দত্ত: প্রখ্যাত বলিউড অভিনেতা নানা পাটেকর ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। এই খবরটি শুধু চলচ্চিত্র তারকাদেরই নয়, ভক্তদেরও হতবাক করেছে।

প্রতিবেদন অনুসারে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি গোয়ায় তাঁর পরিবারের সঙ্গে থাকতেন। জানা গেছে, গোয়ার ডোনা পাউলায় নিজ বাড়িতে নানা পাটেকরকে অচেতন অবস্থায় পাওয়া গেলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসায় কোনো সাড়া না পাওয়ায়, বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে প্রায় ৪৫ মিনিট পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

১৯৭৮-এ মুজফফর আলির ‘গমন’ ছবির হাত ধরে, প্রথম রূপোলি পর্দায় পা রেখেছিলেন কিংবদন্তি অভিনেতা। ‘পারিন্দা’, ‘অগ্নিসাক্ষী’, ‘ক্রান্তিবীর’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনটি জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি। ‘অঙ্গার’, ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অপহরণ’ ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন প্রয়াত অভিনেতা। নানা পাটেকরের পরিচালনায় মাধুরী দীক্ষিত অভিনীত ‘প্রহার’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। ‘খামোশি দ্য মিউজিক্যাল’-এ তাঁর অভিনয় চিরস্মণীয় হয়ে থাকবে। ২০১৩-য় পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় নানা পাটেকরকে।

নানা পাটেকরের প্রয়াণে একটি ‘মেডিকো-লিগ্যাল কেস’ (Medico-legal case (MLC)) দায়ের করা হয়েছে। অভিনেতার মরদেহের ময়নাতদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular