ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedপ্রাইম ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: প্রাইম ব্যাংক পিএলসি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন ।

লাইভ ট্রান্সমিশনকৃত এই সভা পরিচালনা করেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব নেয়ামুল হক এফসিএস। সভায় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও অডিটরা উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারগণ ২০২৫ অর্থবছরের জন্য ২৫% নগদ এবং ৫% স্টক লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করেন।

ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাপ্ত বছরের ব্যাংকের পারফরমেন্স এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান শেয়ারহোল্ডারদের প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেন্জ কমিশন ধারাবাহিকভাবে ৫ বছর “এ” ক্যাটাগরীতে থাকা লিস্টেড কোম্পানীদেরকেই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি প্রদান করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular