ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭১

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭১

নিউজ ডেস্ক: গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের অবস্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৭১ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আবাসিক অবস্থানে ইসরায়েলি বাহিনী রাতভর হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানায় ইসরায়েল ফিলিস্তিনি নিরীহ লোকজনকে লক্ষ্য করে ৩৪টি বিমান হামলা চালানো হয়।

গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আজ-জাওয়াদিয়া এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সামিরিক বাহিনীর বোমাবর্ষণে ওমর আল-দুরাওই নামে একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে দুজন সাংবাদিককে হত্যা করল দখলদার ইসরায়েলিরা।

জাতিসংঘ বলেছে, ইসরায়েলকে অবশ্যই গাজার চিকিৎসা অবকাঠামোগুলোতে হামলা চালানো বন্ধ করতে হবে। এক বিবৃতিতে এই বিশ্ব সংস্থাটি গাজার চিকিৎসা ব্যবস্থাকে লক্ষ্য করে ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত ৪৫ হাজার ৫৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নিরীহ শিশু ও নারী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular