ঢাকা  শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ

ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের মুহুরী-কহুয়া বাঁধ উদ্বোধনের মাধ্যমে ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, চব্বিশ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর মানুষের দুর্দশা লাঘবে বর্তমান সরকার সরকার ১৫৪২ কোটি টাকায় প্রকল্পটি অনুমোদন দিয়েছে। এই বাঁধ বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল মুহুরী-কহুয়া বাঁধ উদ্বোধন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি ভাতা বিতরণসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন।

গতকাল ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগরের ঘাটঘরে “ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্পের উদ্বোধন স্থান পরিদর্শনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

এ্যানি চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, জনকল্যাণে যা যা প্রয়োজন সরকার সবই করবে। মুহুরী-কহুয়া বাঁধ শুধু একটি অবকাঠামো নয়, এটি বৃহত্তর নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের মানুষের জানমাল, কৃষি ও জীবিকা সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান তিনি।

এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার বানু উপস্থিত ছিলেন। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular