ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানবাজারে আসছে অ্যাডভেঞ্চার বাইক Hero Xpulse 421

বাজারে আসছে অ্যাডভেঞ্চার বাইক Hero Xpulse 421

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গত বছর ইতালির মিলান মোটরসাইকেল শো (EICMA)-তে প্রথমবারের মতো হিরো মটোকর্প তাদের বহুল প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার বাইক Xpulse 421 প্রদর্শন করেছিল। সে সময় কোম্পানি এই বাইকটির একটি স্কেচ প্রকাশ করেছিল, যা থেকে বাইকটির ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছিল।

এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, Xpulse 421 এর ডেভেলপমেন্ট প্রায় শেষের দিকে। ইতোমধ্যে হিরো তাদের রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টারে এবং ভারতের উত্তরাঞ্চলে বাইকটির প্রোডাকশন রেডি মডেলের পরীক্ষা শুরু করেছে। পাশাপাশি বাইকটি ২০২৬ সালের মার্চ মাসে বাজারে আসতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, Xpulse 421 বাইকটি হিরোর একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। এতে থাকবে একটি নতুন সিঙ্গেল-সিলিন্ডার ৪২১ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন, যা ৩৫ থেকে ৪০ হর্সপাওয়ার শক্তি এবং মিড রেঞ্জ টর্ক উৎপাদন করতে পারবে।

যদিও বাইকটির স্পেসিফিকেশন এখনও চূড়ান্ত হয়নি। বাইকটির সামনের দিকে আপ সাইড ডাউনলোড ফর্ক এবং পিছনে মনোশক থাকতে পারে যেটি প্রিলোড অ্যাডজাস্টমেন্টসহ আসবে। বাইকটির সামনে থাকতে পারে ২১ ইঞ্চি টিউব-টাইপ টায়ার।

তবে এটি Royal Enfield Himalayan 450, KTM 390 Adventure, এবং আসন্ন TVS Apache RTX-এর সঙ্গে কঠিন প্রতিযোগিতায় পড়বে। তবে বাইকটির দাম কেমন রাখা হবে তা নিয়ে বাইকপ্রেমীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। যেহেতু এই সেগমেন্টে হিরোর আধিপত্য তেমন নেই, তাই অনেকেই মনে করছেন বাইকের বিক্রির পরিমাণ খুব একটা বেশি হবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular