ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবিভিন্ন স্থানে হত্যা ও সহিংসতার ঘটনায় সিপিবির উদ্বেগ

বিভিন্ন স্থানে হত্যা ও সহিংসতার ঘটনায় সিপিবির উদ্বেগ

নিউজ ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১২ জুলাই ২০২৫, শনিবার এক বিবৃতিতে সাম্প্রতিক ঢাকা, খুলনা ও চাঁদপুরে ঘটে যাওয়া একাধিক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার তীব্র নিন্দা ও দেশের এ অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করেছে যুবদলের মঈন ও তার সহযোগীরা। এটি আবারো প্রমাণ করে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কীভাবে বেপরোয়া হয়ে উঠেছে। খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যার ঘটনা আমাদের রাজনৈতিক পরিবেশে সহিংসতার ভয়াবহ রূপকে তুলে ধরেছে।চাঁদপুরে জুমার নামাজের পর মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে একই নামাজে অংশগ্রহণকারী এক ব্যক্তি কর্তৃক কুপিয়ে জখম করার ঘটনা ধর্মীয় উন্মাদনা ও উগ্র মনোবৃত্তির বিপজ্জনক রূপ।

নেতৃবৃন্দ বলেন, এই তিনটি ঘটনাই দেশের সামাজিক ও রাজনৈতিক সংকটের চিত্র তুলে ধরেছে। এতে বোঝা যায় সহিংসতা, বিচারহীনতা ও উগ্রতা আমাদের সমাজকে কতটা গ্রাস করেছে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে এই সকল ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্ত্রাস ও অপরাধের জায়গা তৈরি হওয়া বন্ধ করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই ধরনের বর্বরতা বন্ধ হবে না। সহিংসতার বিরুদ্ধে এবং জানমালের নিরাপত্তায় দেশের সচেতন মানুষকে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman