ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বিসিএস (প্রশাসন) পরিবারের ২৮১ টি প্লটের বরাদ্দপত্র সদস্যগণের মাঝে বিতরণ

বিসিএস (প্রশাসন) পরিবারের ২৮১ টি প্লটের বরাদ্দপত্র সদস্যগণের মাঝে বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বিসিএস (প্রশাসন) পরিবারের সম্মিলিত স্বপ্ন পূরণের একটি নাম ‘গ্রীন ভ্যালি’ (খিলক্ষেত আবাসন প্রকল্প)। অনেক চড়াই-উতরাই পেরিয়ে প্রকল্পটির ২৮১ টি প্লটের বরাদ্দপত্র সদস্যগণের মাঝে বিতরণ করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) ‘বিয়াম অডিটরিয়ামে’ জমকালো আয়োজনের মাধ্যমে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ হামিদুর রহমান খান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. এর সভাপতি এ বি এম আব্দুস সাত্তার, সঞ্চালনায় ছিলেন বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি.এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মসিউর রহমান প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular