ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবেনাপোল সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের দুইজন আটক

বেনাপোল সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের দুইজন আটক

বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের দুইজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে পৌঁছালে ধান্যখোলা বিজিবি ক্যাম্পের জেলেপাড়া পোস্টের বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে।

আটকৃতরা হলো- পাবনা জেলার গয়েশপুর উপজেলার জামালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২) ও পাবনা সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম (২২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টে কর্তব্যরত নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল জেলেপাড়া নামক স্থান থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তৃতীয় লিঙ্গের দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

তিনি আরও জানান, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ৫ বছর আগে ভারতে প্রবেশ করেছিল। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular