ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪

ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে দুই দিন আগে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

শুক্রবার পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে বিচারক দুই শিশু ও দুই নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতেই আবারও ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করেছে বিজিবি।

আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়ি থেকে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকালে ওই আটজনকে পুলিশ আদালতে প্রেরণ করে। তাদেরকে আদালতে তোলার পর বিচারক মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তালহাকে (২) জামিন দেন। জামিন পেয়ে রাতেই তারা আবারও লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা ফের আটক করেন। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার দুপুরে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular