ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিভারত বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে

ভারত বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে

নিউজ ডেস্ক:   মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, আমাদের আগরতলা কনস্যুলেটে হামলা করেছে, কলকাতায় হামলা হয়েছে। আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে।

সম্প্রতি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে ভারতের কাছে প্রত্যাশা রেখে বিএনপি মহাসচিব বলেন, ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে।

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলেছে, প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায় একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে। এই লন্ডনেও সরকারের মাত্র একজন ব্যক্তির ৩৬৫টি বাড়ি রয়েছে!

তিনি বলেন, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিন তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা তারেক রহমানকে আর এখানে (লন্ডন) রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, বলছে- কবে তারেক রহমান আসবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular