একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও ভাষাসংগ্রামী আহমদ রফিকের খোজ নিয়েছে খেলাঘর। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
ডা. মাখদুমা নার্গিস রত্না গত সোমবার সকালে তাঁর বাসায় যান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছিলেন শিশু-
কিশোর ও সংগঠকরা। তারা লেখকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় ডা. রত্না বলেন, শিশুরা আপনাকে দেখতে এসেছে। ওরা যেন ভালো মানুষ হতে পারে। আপনার মতো দেশপ্রেমিক ও গুণী হয়ে গড়ে উঠতে পারে। আহমদ রফিক আবেগা্পুত হয়ে শিশুদের মাথায় হাত রেখে বলেন, “তোমরা খেলাঘর করবে। অবশ্যই ভালো মানুষ হয়ে বড় হবে।” ডা. রত্না শিশুদের সঙ্গে নিয়ে আহমদ রফিকের হাতে ফুলের তোড়া উপহার দেন। তাঁর দীর্ঘায়ু কামনা করেন। সঙ্গে পথ্য খাবারের জন্য কিছু অর্থ প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সদস্য সামিনা জাহান, সাইফ শোভন, আদেলসহ আরো অনেকেই ।



