ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশভৈরবে গরুর পচা মাংস বিক্রি করার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ভৈরবে গরুর পচা মাংস বিক্রি করার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গরুর পচা মাংস বিক্রি করার দায়ে উজ্জ্বল মিয়া নামে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার ফেরিঘাট এলাকার পংকু মিয়ার বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা ভ্যাটেনারি সার্জন মো. নাহিদুল ইসলাম ও উপজেলা ভূমি অফিসের নাজির আবু সালেকসহ ভৈরব থানা পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার ফেরিঘাট এলাকার পংকু মিয়ার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে জসিম গোস্ত ঘরের ভিতরে রাখা ফ্রিজে গরুর পচা মাংস পাওয়া যায়। পরে জসিম গোস্ত ঘরের মালিক উজ্জ্বল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি। এছাড়াও অভিযানে জব্দকৃত পচা মাংস মাটিচাপা দেওয়া হয়েছে।

ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি বিষয়টি নিশ্চিত করে জানান, গরুর পচা মাংস ফ্রিজে রেখে বিক্রি করার দায়ে উজ্জ্বল মিয়া নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular