শিক্ষা ডেস্ক: ভিএফএস গ্লোবালের (VFS Global) সহযোগিতায় প্রাথমিক শিক্ষা কর্মসূচির আওতায় সাভারে দ্বিতীয় ‘স্কুল অব হোপ’ (School of HOPE) উদ্বোধনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হোপ ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ (HOPE worldwide Bangladesh)।
১৬ আগস্ট ২০২৬ তারিখে সাভারে অনুষ্ঠিত এই ধারাবাহিক সাফল্যটি সংস্থাতির দ্বিতীয় একটি সুবিধাবঞ্চিত সম্প্রদায়ে শিক্ষা ও সামাজিক সহায়তার সমন্বিত মডেল সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে ২০১৫ সালের নভেম্বরে আশুলিয়াতে তাদের প্রথম স্কুলটি সফলভাবে চালু করা হয়েছিল।
একত্রে দুটি স্কুল এখন ৩০০টিরও বেশি শিশুকে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান করছে, যাদের অধিকাংশই তৈরি পোশাক খাতের শ্রমিকদের সন্তান। শিক্ষার্থীরা পড়াশোনার উপকরণের পাশাপাশি পুষ্টিকর দুপুরের খাবার, নিয়মিত মেডিকেল ক্যাম্প, কম্পিউটার শিক্ষা এবং ডিজিটাল লার্নিং রিসোর্স সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ শিক্ষার পরিবেশ পাচ্ছে।
এর পাশাপাশি এই কর্মসূচির আওতায় স্থানীয় ২৪০ জন নারী ও যুবকদের বিনামূল্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা তাদের টেকসই জীবিক অর্জনে ব্যবহারিক দক্ষতা অর্জনে সাহায্য করছে।




