ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক: প্রতিবেশি দেশ মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ৭০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ। পাশাপাশি এখন পর্যন্ত ৪৪১ জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লেইং হতাহতের এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

শুক্রবার দুপুরে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি দেশটিতে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে আঘাত হানা ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল। এর ফলে দেশটির প্রাচীন প্যাগোডা এবং আধুনিক ভবনগুলো ভেঙে পড়ে।

উদ্ধারকারী সংস্থাগুলো বলছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের জন্য জরুরিভাবে আশ্রয়, খাদ্য ও পানি প্রয়োজন। তবে দেশজুড়ে গৃহযুদ্ধ চলার ফলে ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হবে।দুর্ঘটনার তিনদিন পরও এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। প্রাণহানি দশ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

প্রসঙ্গত, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে।ভূমিকম্পের ফলে মিয়ানমারের বহু ভবন, সেতু ও রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও বিচ্ছিন্ন অনেক জায়গায়। ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে সামরিক সরকার।

ঢাকা নিউজ/ এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman