ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিমির্জা ফখরুল ও চরমোনাই পীরের বৈঠকে সিদ্ধান্তসমূহ

মির্জা ফখরুল ও চরমোনাই পীরের বৈঠকে সিদ্ধান্তসমূহ

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন। দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু সঙ্গে ছিলেন।

রাজধানীর পুরানা পল্টনে সোমবার (২৭ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা।

বৈঠক শেষে গণমাধ্যমকে মির্জা ফখরুল জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আদায়ের বিষয়ে তাদের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দশটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে। নির্বাচনের বিষয়েও বিএনপির সঙ্গে ঐকমত্য হয়েছেন বলেও জানান তিনি।

বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো হলো:

* আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা।

* দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

* ভোটাধিকারসহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা।

* ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।

* দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সব অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা।

* আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

* ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলব না।

* ভবিষ্যতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব।

* ইসলামি শরিয়াহবিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলামবিরোধী কোনো কথা কেউ বলব না।

* প্রশাসনে এখনও বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।

গত ২১ জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular