ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রমজানে অফিস সময় নির্ধারণ

রমজানে অফিস সময় নির্ধারণ

নিউজ ডেস্ক : সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে উপ-সচিব মো. কামরুজ্জামান সই করেন।

এতে বলা হয়েছে, রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধাস্বায়ত্তশাসিত অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।রোজায় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা হবে অফিসের সময়সূচি। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।

রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ২ বা ৩ মার্চ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular