ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনরামগঞ্জে মঞ্চ মাতালেন বালাম, বেলাল খান ও লিজা

রামগঞ্জে মঞ্চ মাতালেন বালাম, বেলাল খান ও লিজা

বিনোদন প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে ঐতিহ্যবাহী দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মঞ্চ মাতালেন হালের জনপ্রিয় তিন শিল্পী বালাম, বেলাল খান ও লিজা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্‌যাপনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে তরুণদের মাতিয়ে তোলেন তারা। সন্ধ্যায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানটি মধ্যরাত ছাড়িয়ে রাত প্রায় ১টায় এই অনুষ্ঠান সম্পন্ন হয় ।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক ‘কালের কণ্ঠ’ ও ‘খবরের কাগজ’। এই অনুষ্ঠানের থিম সংও গেয়েছেন বেলাল খান। থিম সং লিখেছেন এ মিজান।

অনুষ্ঠানে গ্রামীণ জনপদে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৩৭ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানের আয়োজক দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্রেস্ট দিয়ে তাদের সম্মাননা জানায়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম এই গুণীজনদের হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠান ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন ও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ হারুন আল রশিদ (বুলবুল মজুমদার)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা উপনিয়ন্ত্রক খোরশেদ আলম ভূঁইয়া।

অনুষ্ঠান সঞ্চালন করেন আবু হান্নান লাভলু, ওমর ফারুক (শাকিল চৌধুরী), মোমিন শুভ্র ও নূরে আলম জিকু।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে গা লাগোয়া তিন ইউনিয়ন স্থানীয় ভাটরা (লক্ষ্মীপুর), বদলকোট (নোয়াখালী) ও চিতোষীর (চাঁদপুর) সংশ্লিষ্ট গ্রামগুলোতে কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানকে সামনে রেখে বড়দিন ও সপ্তাহিক মিলে টানা তিনদিনের ছুটিতে পরিবার – পরিজন নিয়ে পৌষের হালকা শীতে স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকে চলে আসেন গ্রামের বাড়িতে। প্রবাসীদেরও কেউ কেউ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে এসেছেন। এককথায় ঈদের আমেজ বিরাজ করছে এসব গ্রামে।

এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে, ‘স্বর্ণালীশতক’। প্রসঙ্গত ১০০ বছর আগে ১৯২৫ সালে স্থানীয় শিক্ষানুরাগী মৌলভী আবদুর রহমানের উদ্যোগে তার নিজ নামে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা চান এমন একটা নির্বাচন যেটা নিয়ে ভোটার, প্রার্থী, যারা ভোট ম্যানেজ করবেন তারা সবাই যেন যার যার রোল প্লে করতে পারেন, যেন ইতিহাসের একটা চমৎকার নির্বাচন হয়। আশাকরি যারা নির্বাচিত হয়ে আসবে, তারা মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে।

তিনি বলেন – জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন আমাদের তা বাস্তবায়ন করতে হবে। জুলাই যোদ্ধারা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। আমরা এতদিন যে রাস্তায় ছিলাম তা ছিলো ভুল, তাই এই ভুলের সংশোধন করতে হবে। তবেই আমরা সোনার বাংলাদেশ গড়তে পারব। আমরা এতদিন ভুল পথে চলেছি।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বলেন, শতবর্ষ আগে মৌলভী আবদুর রহমান এই স্কুল প্রতিষ্ঠা করেন। শতবছর পর আজ আমরা হাজারো মানুষ প্রতিষ্ঠাতাকে স্মরণ করছি। শতবছর পর আমাদের এই উপস্থিতির কেউই হয়তো থাকবো না। কিন্তু তখনকার প্রজন্ম কেন আমাকে – আপনাকে স্মরণ করবে? যদি আমরা সমাজ – দেশ – জাতির জন্য তেমন কিছু করতে পাররি, তবেই মানুষ আমাদের স্মরণ করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular