ঢাকা  বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধলক্ষ্মীপুরে একসঙ্গে ২৪৪ জন আটক

লক্ষ্মীপুরে একসঙ্গে ২৪৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে কিশোর অপরাধ ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান চালিয়ে ২৪৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বখাটেদের উৎপাত রয়েছে—এমন চিহ্নিত স্থানগুলোতে একযোগে অভিযান চালানো হয়। পাঁচ ঘণ্টার এ অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে ছিলেন।

পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ বলছে, কিশোরদের অপরাধ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কিশোর অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular