ঢাকা  রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeস্বাস্থ্যলক্ষ্মীপুরে বাদ পড়া ও অসুস্থ শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া শুরু

লক্ষ্মীপুরে বাদ পড়া ও অসুস্থ শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া শুরু

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে আগে টিকা নিতে না পারা ও অসুস্থ শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে। 

শনিবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. বাহারুল আলম।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার স্থায়ী ও অস্থায়ী প্রায় ১ হাজার ৪০০টি কেন্দ্রে ৭৬ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ডা. বাহারুল আলম বলেন, আগে টিকা নিতে না পারা এবং অসুস্থতার কারণে টিকা থেকে বাদ পড়া শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। জেলার প্রায় ১ হাজার ৪০০টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৭৬ হাজার শিশুকে এ টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিটি টিকাদান কেন্দ্রে টিকাদানকারীর পাশাপাশি স্বেচ্ছাসেবী ও দায়িত্বপ্রাপ্ত কর্মীরা থাকবেন। বাদ পড়া শিশুদের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ইছমাইল হাসান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরুপ পালসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular