নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা পশ্চিম বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার (৩০ আগস্ট) রাতে রিটার্নিং কর্মকর্তা এ্যাডভোকেট হারুনুর রশিদ ভোটের ফলাফল ঘোষণা করেন।
সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান ৪০৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরুল ইসলাম বুলবুল। আর সাবেক যুবনেতা মহিউদ্দিন পাটওয়ারী বিটু ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কামরুজ্জামান সোহেল। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান চৌধুরী ভুট্ট ও জাকির হোসেন ভূইয়া।
মোট ৬৬৯ জন ভোটার ৯টি ইউনিয়নের কাউন্সিলে ভোট প্রদান করেন।
ভোটের আগে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন- আব্দুল করিম ভূইয়া মিজান।
প্রধান অতিথি ছিলেন – বিএনপি’র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। স্বাগত বক্তব্য দেন – বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন – কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব।



