ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহশিক্ষার আধুনিকায়নে বাংলাদেশ শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার আধুনিকায়নে বাংলাদেশ শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও আইসিটি শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখা (অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. দিদারুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে মতবিনিময় করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক জনাব মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁওয়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলাম এবং ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এস. এম. মোমতাজ উদ্দিন।

উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ শিক্ষক সমিতির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, ভালুকা উপজেলার সভাপতি জনাব মো. নাজমুল হক ও সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম সোহাগ।

বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে আধুনিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, পাঠদানের নতুন পদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষা খাতের উন্নয়নে নিয়মিত এমন মতবিনিময় সভার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষকদেরও দক্ষতা বাড়াতে হবে। তারা শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন এবং শিক্ষার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular