ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসশীত বরণ উপলক্ষ্যে মেলার আয়োজন

শীত বরণ উপলক্ষ্যে মেলার আয়োজন

ফারজানা মৃদুলা

হেমন্ত কে স্মৃতিময় করতে ও শীতকে বরণ করে আগামী ২২ এবং ২৩ শে নভেম্বর ২০২৪ ইং ৭ ও ৮ ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ নারী সফলতার অগ্রযাত্রা আয়োজন হতে যাচ্ছে পল্লবী শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে এই প্রথম কোন মেলার আয়োজন।

নারী উদ্দোক্তা মেলায় প্রায় অর্ধশতাধিক স্টলে থাকবে নানান রকম পন্যের পসরা, উদ্দোক্তারা নিজেদের উপস্থাপন করার চমৎকার একটি মাধ্যম মেলা।
একটু লক্ষ্য করলেই চোখে পড়বে যে, মেলাগুলোতে সকল শ্রেণীর মানুষ অর্থাৎ সকল ধর্মের মানুষ একত্রিত হয়, সেখানে কারোর প্রবেশের জন্য কোনও রকম বাধা থাকে না।

মেলায় যারাই অংশগ্রহণ করে, সবাই নিজের মতো করে আনন্দ খুঁজে নেয়, কেউ খাবারের আয়োজনে আনন্দ খুঁজে পায়, আবার কেউ নানা রকম জিনিস কিনতে আনন্দ পায়, মেলায় গিয়ে কে কি করছেন সেটা মূল বিষয় নয়, সবাই যে কিছু না কিছুতে আনন্দ খুঁজে পায় সেটাই বড় কথা।

মেলার পরিচালক নাজনীন আক্তারসহ আয়োজকরা আশাবাদী প্রথবারের মতো এই মেলায় আনন্দের রেশ ফেলবে জনজীবনে।

মেলাটি উদ্ভোধন করবেন শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও রাজনীতিবিদ আলহাজ্ব এ, কে, এম, মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আলমগীর হোসেন

মেলায় প্রমোশনাল পার্টনার হিসেবে থাকবে অগ্রযাত্রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular