ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিশুল্কের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ যুক্তরাষ্ট্রের

শুল্কের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক আন্তর্জাতিক: বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার ৩৫ শতাং থেকে কমিয়ে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এই নতুন শুল্ক হার ঘোষণা করা হয়। এ হার ৭ আগস্ট থেকে কার্যকর হবে।

এর আগে মার্কিন প্রশাসন বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল। সে হিসাবে শুল্কের হার ১৫ শতাংশ কমানো হয়েছে।

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশটি হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওই আদেশে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের ওপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে। এর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ ও তুরস্কের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।

এর আগে গত ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা বলে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে ৯ এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়। এসময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই গত ৯ জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশের পাল্টা শুল্ক ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।

ঢাকা নিউজ/এস 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular