ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিশেখ হাসিনার ইস্যুতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার ইস্যুতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনও শর্তের কথা উল্লেখ করে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘অন্য যেকোনও আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত দেওয়া হলে সরকার তা বিবেচনা করবে। গণমাধ্যমে এ বিষয়ে কী প্রকাশিত হয়েছে, সেটিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি।’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular