ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধশেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই পরোয়ানা জারি করেন।

গত বছরের অক্টোবর মাসে শেখ হাসিনাসহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠে, যা পরবর্তীতে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এই অভিযোগের তদন্তের জন্য হাইকোর্ট একটি তিন সদস্যের কমিটি গঠন করে। একই সঙ্গে, এই কমিটিকে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে (২০০৯–২০২৪) রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের তদন্তও করতে নির্দেশ দেয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে, গত ১২ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। শেখ হাসিনা ও তার মেয়ে ছাড়াও এই মামলার আসামি হয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন এবং সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

এছাড়া, রাজউকের ১০ কর্মকর্তা এই মামলায় আসামি হয়েছেন। তাদের মধ্যে আছেন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য কবির আল আসাদ, সদস্য তন্ময় দাস, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সদস্য (উন্নয়ন) মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), উপ–পরিচালক মো. হাফিজুর রহমান, উপ–পরিচালক হাবিবুর রহমান, পরিচালক শেখ শাহিনুল ইসলাম ও সদস্য মো. নুরুল ইসলাম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular