ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

নিউজ ডেস্ক: বাংলাদেশের শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন ন্যূনতম মজুরি ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, নতুন মজুরি কাঠামোয় শ্রমিকদের বেতন প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি সেখানে উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনে বিএনপির নেতা নজরুল ইসলাম খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নতুন মজুরি কাঠামোর পরিসংখ্যান তুলে ধরে রিজভী জানান, সর্বনিম্ন পর্যায়ে শ্রমিকদের বেতন ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে ৬ হাজার ৪৬৫ টাকা বৃদ্ধি পেয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত এই মজুরি ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।-
এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে রিজভী অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ করেন। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular