ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সচিবালয়ে আগুন: সন্দেহের ঊর্ধ্বে থাকতে নমুনা বিদেশে পাঠানো হয়েছে: পরিবেশ উপদেষ্টা

সচিবালয়ে আগুন: সন্দেহের ঊর্ধ্বে থাকতে নমুনা বিদেশে পাঠানো হয়েছে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটির দাখিল করা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সরকার সন্তুষ্ট। এরপরও এটি যে দুর্ঘটনা সে বিষয়ে শতভাগ নিশ্চিত হতে কিছু নমুনা বিদেশে নিয়ে পরীক্ষা করা হচ্ছে।

আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা হলে আলামত বিদেশে পাঠানো হচ্ছে কেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের কিছু নমুনা বিদেশে পাঠানো হয়েছে, কারণ আমরা যেন সব রকমের সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারি।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা জানান।

প্রসঙ্গত, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এ তদন্ত প্রতিবেদন দাখিল করে কমিটি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেটি নিয়ে আমরা সন্তুষ্ট। প্রথম কথা হচ্ছে, অগ্নিকাণ্ডটা আসলেই খুবই ভীতিকর, আমাদের অনেক বড় দুশ্চিন্তার কারণ। এখানে কিন্তু আমরাই অফিস করি, তাই কোনো কিছু হলে প্রথম আঁচটা আমাদের গায়ের ওপরই পড়বে। যারা ওখানে অফিস করেন, তাদের জন্য এটি একটি সাংঘাতিক ট্রমাটাইজিং ব্যাপার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman