ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসব রকম ‘ম্যানার্স’-কে তারা বুড়ো আঙুল দেখিয়েছে : ফখরুল কন্যা শামারুহ

সব রকম ‘ম্যানার্স’-কে তারা বুড়ো আঙুল দেখিয়েছে : ফখরুল কন্যা শামারুহ

নিউজ ডেস্ক : বাংলাদেশে রাজনীতির আঙিনায় এক ‘নব্য শ্রেণির’ দাপট এবং তাদের আচরণের তীব্র সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি অভিযোগ তুলেছেন, গত দেড় বছর ধরে একটি বিশেষ গোষ্ঠী রাজনীতির দোহাই দিয়ে আসলে বুলিং, হ্যারাসমেন্ট বা হেনস্থা এবং মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছে।

শামারুহর দাবি, এ পরিস্থিতি কোনো সুস্থ ধারার রাজনীতি নয়, বরং এটি একটি সুপরিকল্পিত আক্রমণ।

শামারুহ মির্জা তার পোস্টে লেখেন, গত দেড় বছরে নব্য শ্রেণির কিছু রাজনীতিবিদ করেছে জঘন্য মিথ্যাচার, বুলিং, হ্যারাসমেন্ট, মানসিক অত্যাচার, মব।

তার মতে, এ ধরনের আচরণের নেপথ্যে একটাই উদ্দেশ্য কাজ করছে— আর তা হলো সংশ্লিষ্ট ব্যক্তিকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেওয়া। তিনি আরও যোগ করেন, এ গোষ্ঠীর কাছে কোনো প্রকার শিষ্টাচার বা সামাজিক সৌজন্যের স্থান নেই। সব রকম ‘ম্যানার্স’-কে তারা বুড়ো আঙুল দেখিয়েছে।

তবে শুধুমাত্র রাজনীতিবিদরাই নন, শামারুহর নিশানায় রয়েছেন সমাজের তথাকথিত প্রভাবশালীও। তার ক্ষোভ, কিছু উগ্র ডানপন্থি, বুদ্ধিজীবী, সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমনকি গায়ক, লেখক এবং সো কল্ড সাংবাদিকরাও এ অরাজকতায় ইন্ধন দিচ্ছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সভ্য দেশ হলে এ ধরনের আচরণকারীরা কোথায় থাকতেন?

পোস্টের শেষ দিকে শামারুহ উদ্বেগ প্রকাশ করেন, এই পরিবেশে বড় হয়ে ওঠা পরবর্তী প্রজন্ম কী শিখছে? এদের বাচ্চাগুলো বড় হয়ে যে কি হবে!

রাজনৈতিক মহলের মতে, শামারুহ মির্জার এই পোস্ট সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে চলতে থাকা কুরুচিপূর্ণ প্রচার এবং রাজনৈতিক অসহিষ্ণুতার বিরুদ্ধেই এক জোরালো প্রতিবাদ। জনমানসে এ নিয়ে ইতোমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular