ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করলেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা

সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করলেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা

নিউজ ডেস্ক : বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা বঙ্গোপসাগরীয় সাত দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বৃহস্পতিবার সকালে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তিটি সই করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি তার বক্তৃতায় একটি অভিন্ন বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

আন্ত–আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়ে বাস্তব ও ফলাফলমুখী সহযোগিতার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular