ঢাকা  শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা

অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গত বৃহস্পতিবার ১ অক্টোবর মধ্যরাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ এর এক যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ডিপ্লোমেটিক ওয়্যারহাউসটির কার্যক্রমে গুরুতর অসংগতি শনাক্ত করা হয়।

সরেজমিন অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত ওয়্যারহাউসের সংখ্যা দুটি হলেও তারা মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। অর্থাৎ অনুমোদিত সীমার বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হয়েছে। অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ‘বন্ডেড ওয়্যারহাউস’ থেকে কেবল বাংলাদেশে কর্মরত কূটনীতিক এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদেরই শুল্কমুক্ত মদ কেনার সুযোগ রয়েছে। তবে টস বন্ডের বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে চড়া দামে বিক্রির অভিযোগে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল। বর্তমানে এ বিষয়ে বিস্তারিত তদন্ত ও গভীর যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular