ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামসিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইডিবি) ভবনে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (সিপিআই) এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) আয়োজিত এই মাহফিলে সংগঠনের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

সিপিআই-এর সভাপতি প্রকৌশলী মো: রেজাউল হক (রেজা) এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: কবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য ও সমাজে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের নৈতিক ও পেশাগত উন্নয়নে একে অপরের পাশে থাকার আহ্বান জানান। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং সিপিআই-এর কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়, পাশাপাশি প্রয়াত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular