ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসীমান্তের দেড়’শ কিলোমিটারে ভারতের বেড়া

সীমান্তের দেড়’শ কিলোমিটারে ভারতের বেড়া

পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে এ পর্যন্ত ১ হাজার ৬৪৭ কিলোমিটার অংশে বেড়া দিয়েছে ভারত। রাজ্যসভায় এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রায়।

এই রাজ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত প্রায় ২ হাজার ২১৬ কিলোমিটার। বাকি ৫৬৯ কিলোমিটার অংশের মধ্যে ১১২ কিলোমিটারে বেড়া নির্মাণ অসম্ভব বলে জানিয়েছেন নিত্যনন্দ রায়। বলেছেন, আরও বাকি ৪৫৬ কিলোমিটারে বেড়া নির্মাণ সম্ভব।

বুধবার রাজ্যসভায় বিজেপি এমপি শম্ভু শরণ প্যাটেল ও নীরজ শেখরের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বার্তা সংস্থা এএনআই-এর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট।

নিত্যনন্দ রায় জানান, পশ্চিমবঙ্গে ৪৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ১৪৮ কিলোমিটারের জমি রাজ্য সরকার এখনও অধিগ্রহণ শুরু করেনি। ২২৯ কিলোমিটারের জমি অধিগ্রহণের বিভিন্ন পর্যায়ে আছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত করার জন্য নিয়মিত সভা ও রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার। যা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে সংযুক্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular