ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedসীমান্তে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারী আটক

সীমান্তে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ১০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  আটককৃত পাচারকারী মিয়ানমারের সুদাপাড়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন (৪২)।
 
 
রবিবার দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে গোপন সংবাদের খবরে সাবরাং সীমান্তে ইয়াবা একটি বড় চালান পাচারের খবরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এতে সন্দেহজনক একটি নৌযান সীমান্তে ধাওয়া করলে, মিয়ানমার অংশে নাফ নদীর আরো গভীরে চলে যায়। এসময় নাফ নদীতে দুইজন মাদক বহনকারী সাঁতারুর অবস্থান সনাক্ত করা গেলে বিজিবি এক পাচারকারী আটক করতে সক্ষম হয়। পরে কাছ থেকে ১ লাখ ১০ হাজার পিস পাওয়া যায়।’
 
 
বিজিবির অধিনায়ক বলেন, ধৃতকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্তাঞ্চলে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর এবং জিরো টলারেন্স নীতির আলোকে কার্যকর অভিযান অব্যাহত রাখবে। জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা সুদৃঢ়করণে বিজিবির এই ধরনের অপারেশনাল পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular