ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশসেপ্টেম্বর একাধিক লঘুচাপের আভাস, রূপ নিতে পারে নিম্নচাপে

সেপ্টেম্বর একাধিক লঘুচাপের আভাস, রূপ নিতে পারে নিম্নচাপে

সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। সোমবার এক মাসের জন্য প্রকাশিত আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

তিনি আরও জানান, সেপ্টেম্বর মাসে কোথাও কোথাও তিন থেকে পাঁচ দিন বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন তিন থেকে পাঁচ মিলিমিটার ও গড় উজ্জ্বল সূর্যকিরণকাল পাঁচ থেকে সাত ঘণ্টা থাকতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular