ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশোক সংবাদহিমঘরে মনি কিশোরের মরদেহ, মেয়ে ফিরলেই দাফন

হিমঘরে মনি কিশোরের মরদেহ, মেয়ে ফিরলেই দাফন

নিউজ ডেস্ক:  বরেণ্য এই শিল্পীর ভগ্নিপতি নাট্যশিক্ষক বিপ্লব বালা বলেন, গায়ক মনি কিশোরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরেই থাকছে।

প্রয়াত শিল্পীর মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মনি কিশোরের লাশ বেওয়ারিশ নয়। সাধারণত বেওয়ারিশ লাশের দাফন বা সৎকার করে থাকে আঞ্জুমান মুফিদুল ইসলাম। তাঁর পরিবারের সদস্যরা আছেন।’

রাজধানীর রামপুরার বাসা থেকে শনিবার রাত সাড়ে ১০টায় মনি কিশোরের লাশ উদ্ধার করা হয়। বিয়ের সময় তিনি হিন্দু থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে জানা যায়। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর অনেক বছর ধরে মনি কিশোর বাসায় একাই থাকতেন। তাঁর একমাত্র মেয়ে আমেরিকা প্রবাসী।

কয়েকদিন ধরে দেখা না পেয়ে মনি কিশোরের বাড়ির দরজায় গিয়ে তাঁকে ডাকাডাকি করেন বাড়িওয়ালা। কিন্তু কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাড়িওয়ালা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ওই বাড়ির দরজা ভেঙে গায়কের নিথর দেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, চার বা পাঁচ দিন আগে মনি কিশোরের মৃত্যু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular