ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ বেলা ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে এ মুলতবি ঘোষণা করেন স্পিকার।

স্পিকার বলেন, সংসদ অধিবেশন আগামী ২৯ মার্চ বেলা ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।

এর আগে, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসে।

সেদিন জামায়াত-এনসিপিসহ বিরোধী দলগুলোর ওয়াকআউটের মুখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। সংসদ অধিবেশনের পরবর্তী কার্যদিবসগুলোতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular