ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা৬০ রান তুলতেই ৬ উইকেট

৬০ রান তুলতেই ৬ উইকেট

নিউজ ডেস্ক : ৬০ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে নাজমুল হোসেন শান্ত’র দল। মিরপুর টেস্টের প্রথম সেশনেই ভয়াবহ বিপর্যয়ে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে ২৪ বলে ১৩ রান করে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হন তিনি। আম্পায়ারের সরাসরি আউটের ঘোষণার পর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ডানহাতি এই ব্যাটার।

সোমবার (২১ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। স্বাগতিক শিবিরে প্রথম আঘাতটি আনেন প্রোটিয়া পেসার মুল্ডার।

ইনিংসের দ্বিতীয় ওভারে শূন্য রানেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। প্রোটিয়া পেসার ওয়ান মুল্ডারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এক ওভার বিরতি দিয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হকও। ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই বাঁহাতি ব্যাটার। এবারও সেই মুল্ডারের আঘাত, তার বলে উইকেটরক্ষক কাইল ভেনেইনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman