ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমাদক ব্যবসায়ীর বাসায় মিলল পুলিশের পোশাক ও ছুরি

মাদক ব্যবসায়ীর বাসায় মিলল পুলিশের পোশাক ও ছুরি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় পুলিশের জ্যাকেট ও একটি ছুরিসহ ফয়সাল আহমেদ জয় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ফয়সাল আহমেদ একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হুময়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।

ফয়সাল আহমেদ জয় লক্ষ্মীপুর জেলার সদর উপজেরা দিঘলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড রাজাপুর গ্রামের মহিন উদ্দিনের পুত্র।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জয় মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় চুরির ঘটনায়ও তাকে আটক করা হয়। একসময় জয় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার দিবাগত রাতে চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করেন জয়। তখন স্থানীয় যুবসমাজ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন জয়কে দাসেরহাট পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করেন।

নুরুল্লাহপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন ও মেহেদী হাসান ফেয়ার বলেন, জয় মাদক ব্যবসায়ী। ইয়াবা নিয়ে এলাকায় প্রবেশের সংবাদে অনেক কষ্টে তাকে আটক করা হয়। তার কাছে ইয়াবা ছিল, লোকজন ধরলে সে ইয়াবাগুলো পানিতে ছুড়ে ফেলে দেয়।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, একটি দাসহ স্থানীয় জনগণ জয়কে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করেছি। জয় চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular