ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিএই বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের ও গণতন্ত্রকামী জনগণের: তারেক রহমান

এই বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের ও গণতন্ত্রকামী জনগণের: তারেক রহমান

নিউজ ডেস্ক :‘এই বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের ও গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা স্বাধীন। দেড় দশক পর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কেউ যেন ফ্যাসিবাদী ও তাবেদার রাষ্ট্র তৈরি করতে না পারে, এ জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একথা বলেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, পথ ও মত ভিন্ন হতে পারে কিন্তু জাতীয় প্রয়োজনে সবাই এক।

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘সরকার ও বিরোধী দল নিজ নিজ দায়িত্ব পালন করলেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু জাতীয় প্রয়োজনে সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।’

এ সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানান তারেক রহমান।

নির্বাচনে দায়িত্ব পালন করা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এবার আমাদের দেশ গড়ার পালা। এ জন্য সকলকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের পর যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সকলকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানাচ্ছি। আমার বক্তব্য স্পষ্ট- কোনো অন্যায় ও বেআইনি কাজ বরদাশত করব না। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সব প্রচেষ্টা ব্যর্থ হতে পারে।’

তারেক রহমান আরও বলেন, ‘সকলের জন্য আইন সমান এবং তা প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সেই আহ্বান জানাচ্ছি। দেশের উন্নয়নে ভিন্নমতের সকলের সহযোগিতা কামনা করছি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular