ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedশ্রীমঙ্গ‌লে সবুজবা‌গে দোল উৎসব আগামীকাল

শ্রীমঙ্গ‌লে সবুজবা‌গে দোল উৎসব আগামীকাল

পলাশ চৌধুরী

আগামীকাল (শুক্রবার) শ্রীমঙ্গ‌লে বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে উদযা‌পিত হতে যা‌চ্ছে দোল উৎসব। সিলেট বিভাগের সবচেয়ে বড় দোল উৎসব শ্রীমঙ্গলের সবুজবাগের আয়োজনটি ষষ্ঠবা‌রের ম‌তো এবারও অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ‌্য পরিবেশে।

শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ শ্মশানঘাট রোডে সবুজবাগ দোল পূজা পরিষদের আয়োজনে উৎস‌বে হাজারো সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

উৎসব উপলক্ষে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবুজবাগ এলাকায় ভক্ত ও শুভার্থীদের ঢল নামবে ব‌লে আশা কর‌ছেন উ‌দ্যোক্তারা। উৎস‌বের দিনব্যাপী কর্ময‌জ্ঞে থাকছে নগর সংকীর্তন, ঐ‌তিহ‌্যবাহী ধামাইল, নাচ-গান, হোলি খেলা এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা।

ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও উৎসবকে প্রাণবন্ত করে তুলবে। উদযাপন প‌রিষ‌দের প্রধান পৃষ্ঠ‌পোষক ও সংগঠক পিয়াস দাশ জানান, সক‌লের আন্ত‌রিক সহ‌যো‌গিতায় শৃঙ্খলা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ‌্যমে আমা‌দের দোল উৎসবের প্রস্তু‌তি সম্পন্ন কর‌তে পে‌রে‌ছি। প‌বিত্র মা‌হে রমজা‌নে এই দোল উৎসব অনুষ্ঠান সন্ধ‌্যার আ‌গেই শেষ করা হবে। প্রতিবছরই সম্প্রী‌তির দৃষ্টান্ত স্থাপন ক‌রে সবুজবাগ দোল পূজা উদযাপন প‌রিষদ।

হিন্দু শা‌স্ত্রে বলা হয়, দোল বা হো‌লি অতীতের ত্রুটি শেষ করার এবং নিজেকে পরিত্রাণ দেওয়ার, পারস্প‌রিক দেখা করে দ্বন্দ্ব শেষ করার, বিশ্বশা‌ন্তি প্রতিষ্ঠার, ভুলে যাওয়ার এবং ক্ষমা করার একটি দিন। সেইসাথে হো‌লি নতুন বন্ধু তৈরি করারও একটি উৎসব। তাই তরুণ‌দের বেশ আগ্রহ দোল উৎস‌ব নি‌য়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular